বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের সম্মানিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
তিনি শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষকদের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় উপস্থিত শিক্ষকরা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
Revolt News BD