ঢাকা প্রতিনিধি:: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও মহান আল্লাহ তাআলা এবং নবীজি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা।
এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের PUSAB (Public University Students Association of Bangladesh) টিম আয়োজন করে মানববন্ধন কর্মসূচির।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পবিত্র কুরআন ও নবীজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তারা দ্রুত দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন, যাতে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান ও চেতনা ছড়িয়ে দেওয়া যায়।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগ আরও বাড়াতে হবে।
Revolt News BD