ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:: কালীগঞ্জ (ঝিনাইদহ), ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারোবাজার, ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ও ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের বিএনপির কান্ডারী, কালীগঞ্জের সাড়ে তিন লক্ষ মানুষের উন্নয়নের কারিগর, মাটি ও মানুষের নেত্রী, চার বারের সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টু মহোদয়ের সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফন্নু, লুৎফার রহমান, শহিদুল ইসলাম, পৌর বিএনপির অন্যতম সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নম্বর বারোবাজার ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান, আজম, আরিফ হোসেন, ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম, কাশেম আলী, রওশন আলী, ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন বিএনপির নেতা বিশারদ হোসেন, মনতাজ হোসেন, আক্তার হোসেন, আজহারুল ডাক্তার, নুর আলী হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো, কালীগঞ্জ উপজেলা যুবদল এর অন্যতম সংগঠক মোঃ আশরাফুল ইসলাম শান্তি, যুবনেতা টিপু,ফরিদ, মোজাম, জসিম, আব্দুর রহমান, জাহিদ হোসেন, চঞ্চল, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা প্রান্ত হোসেন, কাউসার, রাব্বি প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Revolt News BD