দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামের এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শিউলী আক্তার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) প্রতিবেশী নাসির উদ্দিন, মোঃ সোহেল মিয়া, মোঃ ইছার উদ্দিন, মোঃ হাবিব উল্লাহ, মোঃ আসাদ মিয়া,
মোছাঃ ইয়াছমিন বেগম, মোছাঃ খাদিজা আক্তার, মোঃ ফরহাদ আলম, মোছাঃ শাহেরা খাতুনসহ পরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা ভুক্তভোগীর স্বামী আক্কাছ আলী ও পরিবারের সদস্যদের ওপর অতর্কিতভাবে লাঠিসোটা, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিউলী আক্তার ও তার পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।
ভুক্তভোগী শিউলী আক্তারের স্বামী আক্কাছ আলী জানান, হামলাকারীরা তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে উক্ত বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ঘটনার সময় হামলাকারীরা বাড়ি-ঘর ভাঙচুর ও পরিবারের নারী সদস্যদের ওপরও নির্যাতন চালায়।
Revolt News BD