ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
মিসেস মুর্শিদা জামান বেল্টু ছবির ক্যাপশন: মিসেস মুর্শিদা জামান বেল্টু
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নম্বর ফুরসন্দি ও ১৪ নম্বর ঘোরশাল ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও গণসংযোগমূলক এই লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের বিএনপির কান্ডারী, কালীগঞ্জের সাড়ে তিন লক্ষ মানুষের উন্নয়নের কারিগর, মাটি ও মানুষের নেত্রী, চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু মহোদয়ের সহধর্মিণী এবং ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টু।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খা, কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা ও সংগঠক এবং শহিদুজ্জামান বেল্টু সাহেবের ভাইপো আশরাফুল ইসলাম মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হানেফ হোসেন, মমিনুর রহমান, মোশারফ, হালিম, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো, যুবনেতা মুক্তার হোসেন, মোশারফ হোসেন, ফরিদ হোসেন, সবুজ, জাহিদ, কাঞ্চন, আব্দুর রহমান এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা আরাফাত রহমান কোকোসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের সাড়া লক্ষ্য করা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Easin Arafat

কমেন্ট বক্স