ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে দুর্গাপূজাতে মামার বাড়ী বেড়াতে এসে পূঁজোর দিন অতিরিক্ত ম"দ্য"পা"নে অসুস্থ হয়ে মেডিকেল শিক্ষার্থী তুলি (২৫) নামের তরুনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রতি বছরের ন্যায় ঢাকা মেডিকেলের ছাএী তুলি (২৫) এবারও এসেছিল শৈলকুপার ভান্ডারীপাড়া মামাবাড়ি বেড়াতে।নিহত তুলি মানিকগঞ্জ সদরের অনিল সরকারের মেয়ে। তার কাকা গনেশ চন্দ্র সরকার জানান, শৈলকুপার ভান্ডারীপাড়া মামা বিজয় সরকারের বাড়িতে পূঁজার সময় বেড়াতে আসে তুলি। ঢাকা মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী তুলি পূঁজোর দিন আনন্দ করতে গিয়ে মদ্যপানে অ-সু-স্থ হয়ে পড়ে। একপর্যায়ে শৈলকুপা হাসপাতাল থেকে তাকে রেফার্ড করা হয়।
গতকাল আনুমানিক রাত ৩ টা ৩০ সময় মেডিকেল শিক্ষার্থী তুলি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী, অসাধারণ মেধাবী নন্দিনী রানী সরকার তুলি।এই মেধাবী শিক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবার কষ্টের টাকায় আর সবার সহায়তায় মেডিকেলে ভর্তি হয়েছিলেন। ১৩৩তম মেধাস্থান নিয়ে যে মেয়েটি স্বপ্ন দেখিয়েছিল পুরো পরিবারকে নিয়ে,সেই স্বপ্ন এভাবে ধূলিসাৎ হয়ে গেল।
Revolt News BD