ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। স্থানীয় নেতারা এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।’

ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NS Abid Mahamud

কমেন্ট বক্স