ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে আত্মহত্যার হার বাড়ছে, কেন এই প্রবণতা?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
পলাশ সূত্রধর (৩০) ছবির ক্যাপশন: পলাশ সূত্রধর (৩০)
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে থেকে একটি চিরকুট পাওয়া গেছে। গতকাল ‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত পলাশ সূত্রধর (৩০) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের টিস্যু পণ্যের বিক্রয় প্রতিনিধি পদে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার তেরচড় গ্রামের বাসিন্দা সুধীর সূত্রধরের ছেলে,
মাত্র তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।
‎ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা—‘এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেদি ভাই, এম কে ট্রেডার্স।’
পলাশের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এই চলতি সেপ্টেম্বর মাসে ঝালকাঠিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কমপক্ষে ৪ জন। 

বিশ্লেষকরা বলছেন, আত্মহত্যার পেছনে সামাজিক, পরিবেশগত ও জিনগত কারণ কাজ করে। মানসিক সমস্যা আছে—এমন মানুষের আত্মহত্যার ঝুঁকি বেশি। ব্যক্তির মাধ্যমে সহিংসতার শিকার, নিজের কাছের মানুষের দ্বারা সহিংসতার শিকার, যৌন সহিংসতার শিকার বা হয়রানি বা শৈশবের কোনো তীব্র মানসিক আঘাতের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে।

এখনকার দিনে মানুষ নানা কারণে নিঃসঙ্গ হয়ে পড়ছে। নিঃসঙ্গতাও মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আগ্নেয়াস্ত্র বা কীটনাশকের মতো জিনিস সহজলভ্য হওয়াটা আত্মহত্যার ঝুঁকি বাড়িয়েছে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গেও আত্মহত্যার সম্পর্ক আছে। এসব বিষয় এক হয়ে আত্মহত্যা একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।
উল্লেখ্য, ঝালকাঠি সদরের গতকালেল ঘটনার ৩ দিন আগে (২০ সেপ্টেম্বর) শহরের চাঁদকাঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে শামিম হোসেন (৩৬) নামে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে আত্মহত্যার কথা লেখা আছে।

এর আগে (১৩ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারের একটি দরজি দোকান থেকে সাব্বির (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। 
তার আগে (৯ সেপ্টেম্বর) ঝালকাঠির এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাস (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স