নিজস্ব প্রতিনিধি:: বাসা ভাড়া খুঁজতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলাহাটা মোড়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ সোমবার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়। পৌরসভার খয়েরতলা গ্রামের মোর্শেদুর রহমানের পুত্র অভিযুক্ত রুমি গত রোববার ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে।
উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার ভিকটিম ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, শহরের একটি মহল্লায় ভাড়া বাসায় তিনি বসবাস করতে। বাসাটি পরিবর্তন করার জন্য নতুন বাসা খুঁজতে কয়েকদিন আগে ওই নারী কলেজ রোডের কলাহাটা মোড়ে যায়। সেখানে ঘটনাক্রমে মায়ের দোয়া এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রুমির সাথে পরিচয় ঘটে। রুমি তার এক বন্ধুর বাসা আছে এবং ভাড়া দিবে বলে ওই নারীর মোবাইল নাম্বার রেখে চলে যেতে বলেন। এরই দুইদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রুমি ওই নারীকে ফোন করে বাসা দেখাবে বলে তার প্রতিষ্ঠানে আসতে বলেন। মহিলাটি আসার পর রুমির প্রতিষ্ঠানের পাশের ঘরটিতে তাকে বসতে দেয়। ওই নারী জানান, কিছু সময় পরই রুমি এসে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে। এ সময় বাঁচার আকুতি ও চিৎকার দিতে চাইলে তাকে খুন করে গুম করার ভয় দেখায় রুমি। একপর্যায়ে রুমি তাকে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। এ ঘটনার পর বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানিয়ে ওই রাতেই অভিযুক্ত রুমির নামে থানায় একটি অভিযোগ দেন ওই নারী।
নারী আরো জানান, সোমবার তার ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহে গেলে দুপুরে একটি মোবাইল থেকে রুমি কল দেয়। তাকে ঝামেলা না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নিতে বলে। এতে সে রাজী না হলে বিয়ে করারও প্রস্তাব দেয়। সর্বশেষ তাকে প্রাণনাশের ভয় দেখায় রুমি।
এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির ব্যবহৃত ০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭ মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন দুটি বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় প্রাথমিকভাবে কিছু আলামতের সত্যতা পেয়েছে। রোববার রাতে নারী থানায় এসে একটি অভিযোগ দেয়ার পর সোমবার সকালে তার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়। তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Revolt News BD