ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে কৃষক দলের সাংগঠনিক সভা ; ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
পানছড়ি উপজেলা বিএনপি ছবির ক্যাপশন: পানছড়ি উপজেলা বিএনপি
ad728

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ সেপ্টেম্বর ২০২৫ ,শনিবার সকালে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া উপস্থিত ছিলেন।  

বক্তারা বলেন, আওয়ামী "ফ্যাসিবাদী সরকারকে" বিতাড়িত করতে কৃষকদল ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, জননেতা ওয়াদুদ ভূইয়া পাহাড়ের রত্ন—তাকে নেতৃত্বে এনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করতে হবে।

এ সময় বক্তারা ধর্মের নামে রাজনীতি ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে যারা সত্যকে সত্য বলতে ভয় পান, তাদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আ.মান্নান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ সহ ইউনিয়ন ভিিত্তিক কৃষক দলের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স