ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারবাজারে বিশাল র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ছবির ক্যাপশন: বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি
ad728

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই র‍্যালিটি বারবাজারের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার বারের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টু সাহেব সহধর্মিনী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোজাফফর হোসেন মংলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফ হোসেন স্বপন। এছাড়াও র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আতিকুর রহমান আতিক, ফজলুর রহমান তপন, পৌর বিএনপির সদস্য মিরু খা এবং পৌর বিএনপির অন্যতম নেতা, সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, মাসুদ রানা, জাহিদ হাসান এনডি, মাফি বিশ্বাস, উজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, মিরু হোসেন, ডা. জাহাঙ্গীর, আলাউদ্দিন আলা, নাসির হোসেন, মুক্তার হোসেন, মোসলেম হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন,আশরাফুল ইসলাম শান্তি, সাগর, ফরিদ, জাহিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, লোকমান এবং ছাত্রনেতা আরাফাত রহমান কোকো সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।" বক্তারা সরকারের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আগামীর আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বিশাল জমায়েত ও র‍্যালির মধ্য দিয়ে বারবাজার ইউনিয়ন বিএনপি প্রমাণ করেছে যে তারা সংগঠিত ও প্রস্তুত ভবিষ্যতের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স