ইফতে খায়রুল আলম সজিব,স্টাফ রিপোর্টার::
ঝিনাইদহ সদর উপজেলার কোমরোবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে চলছে। মঙ্গলবার সকালে বাজারে গিয়ে দেখা যায়, কার্ডধারী ৪৭৮ জন মানুষ এই কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন মাত্র ৪৫০ টাকায়।
স্থানীয় বাসিন্দা মতলেব মলিতা জানান, “চাল পেয়ে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। সন্তানদের প্রয়োজন মেটাতে হবে, তাই এ সাহায্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে, ডিলার মোঃ নজরুল ইসলাম বলেন, “এলাকার গরীব মানুষগুলো এই চাল পেয়ে অনেক উপকৃত হচ্ছে। সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে আমি একাধিক লোক নিয়োগ দিয়েছি।”
সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সরকারী এই সহায়তা প্রকল্পটির ফলে হতদরিদ্র মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচি সঠিকভাবে কার্যকর করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয়রা।
এমন উদ্যোগ দরিদ্র জনগণের পাশে থাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে এই ধরনের কর্মসূচি চালানো হবে।
Revolt News BD