ঢাকা | বঙ্গাব্দ

পাবনার পদ্মার চরে প্রতিদিন অর্ধ কোটি টাকা ধনেপাতা বেচাকেনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
 
আলিফ হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি:: পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে প্রতিদিন অর্ধকোটি টাকার ধনেপাতা বেচাকেনা হচ্ছে। এই এলাকার ধনেপাতার মান ও ঘ্রাণ ভালো হওয়ায় এটি স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে। 

চরাঞ্চল থেকে প্রতিদিন ১১০০-১৪০০ মণ ধনেপাতা বিক্রি হয়। যার বাজার মূল্য ৪০ লাখ থেকে ৫০ লাখ টাকা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদীর পদ্মার চরে ৭০ হেক্টর জমিতে এবার ধনেপাতার আবাদ হয়েছে। 

এটি মূলত শীত মৌসুমের ফসল হলেও এখানকার কৃষকরা পদ্মার চরে আগাম ধনেপাতার আবাদ করেছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধনিয়া মূলত মসলা জাতীয় ফসল হলেও সবজি হিসেবে এর সবুজ পাতার চাহিদা সবচেয়ে বেশি। রকমারি তরকারিতে ধনেপাতা অপরিহার্য উপকরণ হিসেবে ব্যবহার করা হয়।



নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স