ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং আগামী দিনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী মিসেস মুর্শিদা জামান বেল্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য আশরাফুজ্জামান স্বপন, রেজাউল ইসলাম নুনু, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, মিলন বিশ্বাস, আকরাম হোসেন, আরিপ হোসেন, আব্দুর রহিম, আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, পৌর বিএনপি নেতা সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, সাবেক পৌর বিএনপি নেতা মিরু খান, আয়ুব হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, উপজেলা যুবনেতা নাজমুল হোসেন, পৌর যুব নেতা মো. মুক্তার হোসেন, সাগর, জাহিদ, জসিম, আব্দুর রহমান, সবুজ, কাঞ্চনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস মুর্শিদা জামান বেল্টু বলেন,
"দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। কালীগঞ্জে দলকে আরও শক্তিশালী করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Revolt News BD