ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে স্পিডব্রেকারে সাদা রঙ, দুর্ঘটনা রোধে উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
বেনাপোল পৌর শহর ছবির ক্যাপশন: বেনাপোল পৌর শহর
ad728

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:: শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকারে সাদা রং করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, বেনাপোলের সাধারণ মানুষকে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা, সচেতনতা বৃদ্ধি এবং শহরের সৌন্দর্য উন্নয়নের লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেনাপোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কাস্টমস হাউজের সামনের সড়কটি সারাদিনই ব্যস্ত থাকে। ব্যস্ততম এ সড়কে বেশ কিছু স্পিডব্রেকার চোখে না পড়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে পৌর কর্তৃপক্ষ রাতের অন্ধকারেই জরুরি ভিত্তিতে স্পিডব্রেকারে সাদা রং করে দৃশ্যমান করেছে।

কর্মসূচির দায়িত্বশীলরা জানিয়েছেন, এ উদ্যোগ কেবল সাময়িক নয়, ধারাবাহিকভাবে বেনাপোল শহরের বিভিন্ন স্থানে জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হবে। এর মাধ্যমে একদিকে দুর্ঘটনা কমবে, অন্যদিকে পৌর শহরের সড়ক ব্যবস্থাপনা ও সৌন্দর্য বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স