ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: বেনাপোল স্থলবন্দর টার্মিনালের কার্গো ইয়ার্ড থেকে এয়ারগান পিস্তলসহ দুই ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার দুপুরে ভারত থেকে আমদানি করা ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করলে তল্লাশির সময় ট্রাক থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় দুই ভারতীয় ট্রাকচালককে আটক করে বিজিবির হেফাজতে নেয়া হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ারগানটি ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Revolt News BD