ঢাকা | বঙ্গাব্দ

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা ছবির ক্যাপশন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা
ad728

নিজস্ব প্রতিনিধি:: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে।

এর আগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স