ঢাকা | বঙ্গাব্দ

‘ঐক্যবদ্ধ বিএনপি গড়তে হবে’-খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতাদের আহবান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
বিএনপির খাগড়াছড়িতে র‍্যালি ছবির ক্যাপশন: বিএনপির খাগড়াছড়িতে র‍্যালি
ad728
আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

১ সেপ্টেম্বর ২০২৫ ,সোমবার দুপুরে জেলা বিএনপি শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করে। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। তারা দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো শহর স্লোগানে মুখর হয়ে ওঠে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স