নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে ঝিনাইদহ কালীগঞ্জের সাবেক ৪ বারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু'র সুযোগ্য সহধর্মিনী ঝিনাইদদহ ৪ আগামী দিনের ধানের শীষের কান্ডারী জনাব মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং কেক কেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম শান্তি আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিক দলের নেতা ও সর্ব স্তরের কর্মীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD