ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ টিটিসিতে মালয়েশিয়াগামী কর্মীদের সনদ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
মালয়েশিয়াগামী ১০৯ জন কর্মীর সনদপত্র বিতরণ ছবির ক্যাপশন: মালয়েশিয়াগামী ১০৯ জন কর্মীর সনদপত্র বিতরণ
ad728

নিজস্ব প্রতিনিধি:: ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) থেকে বোয়েসেল এর তালিকা অনুসারে মালয়েশিয়াগামী ১০৯ জন কর্মীর মেশনারী (রাজমিস্ত্রি) পেশায় ১৫ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ (৩১ আগস্ট ২০২৫) তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রুস্তম আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা জানান, এই প্রশিক্ষণ তাদেরকে বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করবে।

প্রিন্সিপাল রুস্তম আলী বলেন, “সরকারি উদ্যোগে প্রবাসগামী কর্মীরা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন—এটি দেশের ভাবমূর্তি উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স