ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার্স ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ পৌর শাখার উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির মোঃ আঃ হক মোল্লা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, পৌর আমির মোঃ আঃ করিম এবং পৌর সেক্রেটারি মোঃ হাসানুজ্জামান হাসান।

গণসংযোগ চলাকালে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করা জরুরি। তারা ভোটারদের কাছে লিফলেট পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স