নিজস্ব প্রতিনিধি:: বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবনে ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে উদ্দেশে রওনা হয়। পরে রাত সাড়ে ৮টায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।
Revolt News BD