ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গত ১লা সেপ্টেম্বর (২০২৫) অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক চারবারের সফল সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, মিসেস মূর্শীদা জামান বেল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য-সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইসরাইল হোসেন জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, পৌর বিএনপির সদস্য মিরু খা, মিলন বিশ্বাস, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, আমজেদ, রসূল আমিন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তোজা জিকো, পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন, জাহিদ, কাঞ্চন, ছাত্রনেতা আরাফাত রহমান কোকো সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও দলীয় সংহতির একটি উজ্জ্বল নিদর্শন। সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Revolt News BD