প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2025 ইং
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

মো আব্দুল্লাহ আনন্দ, স্পোর্টস ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে দুইটি ও পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি মোট সাতটি ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
রবিবার (৪)মে এই দল ঘোষণা করা হয়,
পাকিস্তান ও আরব আমিরাতে বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের এর পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের বৈশ্বিক আসর সামনে রেখে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে। তার অধিনায়কত্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি৷ গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন লিটন দাস। সেই ধারাবাহিকতায় এবার তাকে পূর্ণ মেয়াদে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। আর সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে, তবে মেহেদী আপাতত শুধু এই দুটি সিরিজের জন্যই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন৷
চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ৷ তার পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি আরেক পেসার শরীফুল ইসলাম। এছাড়াও পেস ইউনিটের দায়িত্বে আছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিবেরা৷
১৭ ও ১৯ মে শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে দীপক কে পাঁচ ম্যাচের সিরিজ হবে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত— প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে,পরের তিনটি রাওয়ালপিন্ডিতে।
ঘোষিত স্কোয়াড (বাংলাদেশ)
লিটন দাস(অধিনায়ক), মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD