
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) এই সাক্ষাতে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যৎ করণীয় এবং সামগ্রিক পরিস্থিতির চালচিত্র উঠে আসে বলে জানা গেছে। নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।