
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন। বর্ধিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, দেশে ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের পক্ষ থেকে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ আসায় কমিশন বিষয়টি বিবেচনা করে সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা জানিয়েছে, এখন পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৫১ হাজার।