প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
ম্যাজিস্ট্রেট না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে তারা এ দাবি তোলেন। পুলিশ সুপাররা জানান, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও আসামি ধরলেও যানবাহন ও জনবল সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একই দিনে একাধিক নির্বাচন হলে তা আরও জটিল হবে। নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী রাখার প্রস্তাবও দেন তারা। পাশাপাশি আগের নির্বাচনের তুলনায় বাজেট বাড়ানো, নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিশ্চিত করার দাবি জানান। সম্মেলনে জেলা প্রশাসকরা বৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে পুলিশের সহযোগিতা চান, দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করেন এবং এআই ও অপতথ্য প্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তারা সীমান্ত জেলায় নিরাপত্তা জোরদার, ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে যানবাহন সরবরাহ এবং গণভোট প্রচারের সময় বাড়ানোর প্রয়োজনীয়তার
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD