প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
রোনালদো বিনিয়োগ করলেন এআই স্টার্টআপে

নিজস্ব প্রতিবেদক।
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা করেছেন যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ স্টার্টআপ পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘কৌতূহল হলো মহান হওয়ার পূর্বশর্ত। প্রতিদিন নতুন প্রশ্ন করার মানসিকতা থাকলে সাফল্য আসে।’ রোনালদোর ভাষায়, পারপ্লেক্সিটি মানুষের কৌতূহলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা একসঙ্গে মানুষকে আরও বড় প্রশ্ন করতে অনুপ্রাণিত করবে। এর আগে তিনি একটি পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য তৈরিতে পারপ্লেক্সিটির সাহায্য নিয়েছিলেন, যা অনলাইনে আলোচনার সৃষ্টি করেছিল। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই স্টার্টআপ নিজেকে একটি এআই-চালিত সার্চ এবং উত্তর প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়েছে, যা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত সারাংশ হিসেবে ব্যবহারকারীদের সরবরাহ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD