প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
পুতিন আজ ভারত সফরে

putin-india-visit
আন্তর্জাতিক ডেস্ক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে পৌঁছাবেন। তার আগেই দিল্লি ও মস্কোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তিটি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা। গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার লজিস্টিকস সাপোর্ট বিনিময় সংক্রান্ত যে চুক্তি সই করে, তা বাস্তবায়নের লক্ষ্যে এবার আইনগত অনুমোদন এল। নতুন এই ব্যবস্থায় দুই দেশের সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান চলাচলসহ সামরিক রসদ বিনিময়ের স্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে।
ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন চুক্তিটিকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার একটি বড় ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভারত–রাশিয়া সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ, আর এই সহযোগিতা ভবিষ্যতে সামরিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে। পুতিনের সফরে সামরিক সহযোগিতা, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD