প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
এলপিজির নতুন দাম ঘোষণা হবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক।
চলতি ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়বে নাকি কমবে—সে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বরের সিপি মূল্যকে ভিত্তি ধরে নতুন এলপিজি মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে রাজধানীর আইইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিইআরসি জানিয়েছে, সংবাদ সম্মেলন শেষে আদেশটি কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। সর্বশেষ নভেম্বর মাসে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয় এবং অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। নতুন সমন্বয়ে দাম বাড়বে নাকি স্থিতিশীল থাকবে—তা নিয়ে ভোক্তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যা কাটবে মঙ্গলবারের ঘোষণার পরই।ও
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD