প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার রুহুল আমীনের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার রুহুল আমীনের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ও অত্র উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ রুহুল আমীন (৭৮) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে তাঁর মৃত্যুতে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধার সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন। উপজেলা কমান্ডার ডেপুটি কমান্ডার মোহাম্মদ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিক উল্লাহ জিন্নাহ, বেগমগঞ্জ থানার অফিসার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সহযোদ্ধারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD