প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
দুমকি উপজেলায়,আংগারিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আংগারিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ বশির খানের সঞ্চালনায় ও আংগারিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিটন খানের সভাপতিত্বে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাসান জাকির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো, মোহিব্বুল্লাহ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান,মহিলা দলের দুমকি উপজেলা সভাপতি আমেনা বেগম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান(নান্নু),উপজেলা মৎস্য দলের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন মৎস্য দলের সভাপতি আঃ সালাম, পাংগাসিয়া ইউনিয়ন সভাপতি মুছা, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জাকির হোসেন হাওলাদার।
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
২১/১১/২০২৫
০১৭১১১১৩৩১২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD