প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বাঁশতলা বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
বাঁশতলা বাজারে স্থৃতি জুয়েলারি দোকানে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অবস্থিত ফতেপুর বৃহত্তম বাঁশতলা বাজারে গতরাতে (২০ নভেম্বর) ঘটে গেল এমন মর্মান্তিক চুরির ঘটনা। ঘটনা স্থলে পরিদর্শন করে দেখা গেছে , দোকানের পিছনের লোহার দুইটা দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে প্রথমে সি সি ক্যামেরা নষ্ট করে।পরে ভেতরে থাকা লোহার শিন্দুক ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে দোকানের মালিক শ্রী সুমন দত্ত এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আজ আমি নিঃস্ব, আমার সবকিছু শেষ হয়ে গেছে। বর্তমান আমি অনেক টাকা ঋণী, মানুষের টাকা আমি কিভাবে শোধ দেব। কারো করে সন্দেহ হয় কিনা জানতে চাইলে তিনি বলেন,না। তবে আমি জানতে চাই ,দরজাগুলো ভাঙ্গতে যতেষ্ট শব্দ হয়েছে তাহলে বাজারে নাইট গার্ড রা কি করে-আমরা ব্যবসায়ীরা নিরাপদ কোথায় ? এব্যাপারে থানায় কোন মামলা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি বাজার কমিটি কে জানিয়েছি তাঁরা পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল ইসলাম। ০১৭৮০৫৬০৯৬০।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD