প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
হ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে মশাল মিছিল

কসবা বিএনপির মনোনয়ন ঘিরে লাগাতার আন্দোলন চলছে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের বাইপাসের নারায়নপুর থেকে মশাল মিছিল বের করে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর চত্বরের 'আই লাভ আখাউড়া' মঞ্চে বিক্ষোভ সমাবেশে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন আহমেদ ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ূন রহমান নয়ন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি প্রমূখ বক্তব্য রাখেন।
তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে মনোনয়ন দিতে হবে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে। আর তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনটিতে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। এতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পর থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD