প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
ডিবি কার্যালয় ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা

আলিফ হাসান,নিজস্ব প্রতিবেদক
আজ (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘মোবাইল বিজনেস কমিউনিটি, বাংলাদেশ’-এর সহ-সভাপতি শামীম মোল্লা। এসময় সংস্থাটির চট্টগ্রাম ইউনিটের সভাপতি আরিফ হোসেনও বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় সরঞ্জাম পরিচয় নিবন্ধকের (এনইআইআর) বিরুদ্ধে তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্যই পিয়াসকে আটক করা হয়েছে। তাদের দাবি, এই ব্যবস্থা মুঠোফোনের বাজারকে সংকুচিত করবে।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেওয়া হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন শুরু করা হবে এবং ‘দেশ অচল করে দেওয়া হবে।’
আজ ভোররাত ৩টার দিকে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী পিয়াসকে ডিবি কর্মকর্তারা তুলে নিয়ে যান। তার স্ত্রী সুমাইয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ কর্মকর্তারা পিয়াসের মুঠোফোনটিও জব্দ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD