প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
গোপালগঞ্জের মুকসুদপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সোহেল শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে রঞ্জু সিকদার (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি বাগানে রঞ্জু সিকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। নিহত রঞ্জু সিকদার ওই গ্রামের আতো সিকদারের ছেলে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরে মুকসুদপুর থানা পুলিশকে অবগত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক বা মানসিক কোনো কারণ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পুরো গোপ্তরগাতী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD