চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের মধ্যে কোনও পার্থক্য নাই। এ দুই পরাজিত শক্তিকে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে চিরতরে বিদায় করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমাদের এই দেশ কৃষিনির্ভর। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাই কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানাচ্ছি। কৃষক দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৫ নম্বর হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল বশর মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন আলম। উদ্বোধক ছিলেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম চৌধুরী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, থানা কৃষক দলের সদস্য সচিব মো. বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম মেম্বার, মো. এমদাদ হোসেন, মো. শাহজাহান মেম্বার, ফরিদ আহমেদ চৌধুরী, মহম্মদ আলি শিকদার, বশর মাস্টার, আবদুল লতিফ চৌধুরী, মাহাবু সাওদাগর, মো. এনাম, আহম্মদ সাফা, জাহেদ মেম্বার, ইলিয়াস চৌধুরী, আবুল কালাম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মো. কুতুব উদ্দিন, ইকবাল, মুরশেদ, আব্বাস, সুহেল, জাহাঙ্গীর, ইউসুফ, টিটু, নাজিম উদ্দিন, জুয়েল প্রমুখ।