প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান সাজ্জাদ মিয়া

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃতি সন্তান মোঃ সাজ্জাদ হোসেন মিয়া জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে নিয়োগ পেয়েছেন। গত ১৪ অক্টোবর দলটির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সালের স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জাকের পাটির গঠনতন্ত্রের ১৫ (গ) ধারায় সাজ্জাদ হোসেনকে গোপালগঞ্জ জেলা জাকের পাটির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং গঠনতন্ত্রের ১৫ (খ) ধারায় পদোন্নতির মাধ্যমে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাজ্জাদ মিয়া বলেন, গতকাল ২০ অক্টোবর দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমি জানতে পারি, আমাকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমি আমার পাটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ১০ বছর মুকসুদপুর উপজেলা জাকের পাটির সভাপতি ও ৫ বছর গোপালগঞ্জ জেলা জাকের পাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও নিষ্ঠা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দলের উন্নয়ন ও আদর্শ বাস্তবায়নে সবাইকে পাশে চাই।
উল্লেখ্য, মোঃ সাজ্জাদ মিয়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের সম্ভ্রান্ত মিয়া পরিবারের সন্তান। তিনি মরহুম আব্দুল জলিল মিয়ার কনিষ্ঠ পুত্র এবং এলাকায় ছোট মিয়া নামে পরিচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD