প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
নীলফামারীতে অনলাইন ভিসা প্র’তা’রণা চক্রের নারী সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি:: নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ভিসা প্রতারণা চক্রের এক সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে অনলাইনে বিদেশে চাকরির ভিসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্র’তা’রণা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD