প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
বরিশালে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৩ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরীন।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু,সদস্য সিরাজুল হক মৃধা,আরিফুর রহমান বাবু,দুলাল গাজী,নুরুল ইসলাম পনির,২৩ নং ওয়ার্ড বিএনপির রাতুল সর্দার, ওবায়দুল ইসলাম মাসুদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম সাধারণ আবুল কালাম আজাদ, ৫ নং ওয়ার্ড বিএনপির মাসুম, ৬ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, শাহীন কলি,২১ নং ওয়ার্ড বিএনপির মেহেদী হাসান, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম কুট্টি, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ, যুবদলের বেলায়েত হাওলাদার, হাতেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাক শাওন,মহিলা দল নেত্রী সুমি আক্তার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক রা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি আন্দোলনরত। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD