প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
ভালোবাসায় সিক্ত মিসেস মুর্শিদা জামান বেল্টু

ঝিনাইদহ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর সিমলা রোকনপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টু সাহেবের সুযোগ্য সহধর্মিনী মুর্শিদা জামান বেল্টু।
তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদর আংশিক) আসনের আগামী দিনের ধানের শীষের মনোনীত প্রত্যাশী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
জনাবা মুর্শিদা জামান বেল্টু বলেন,
> “আমি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবার রাজনীতিই আমার অঙ্গীকার।”
অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন,ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য রেজাউল ইসলাম নুনু, ঝিনাইদহ জেলা বিএনপি'র উপদেষ্টা মন্ডলের সদস্য আশরাফ হোসেন স্বপন, বিএনপি নেতা ইসলাম, মিরু খা, আব্দুল আজিজ, মতলব হোসেন, আশরাফুল ইসলাম মিঠু, আইয়ুব হোসেন, মিলন বিশ্বাস, আকরাম হোসেন, মোহাম্মদ আলী,
কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো,যুবনেতা নাজমুল হোসাইন, সবুজ হোসেন, সাগর হোসেন, জাহিদ, ফয়সাল, মোহন, কাঞ্চন, ছাত্রনেতা প্রান্ত হোসেন, আরাফাত রহমান কোকো, তৌহিদ, রাব্বি, কাউসার সহ অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো উচ্ছ্বাস, স্লোগান ও গণমানুষের প্রাণের দলের নেত্রীর প্রতি ভালোবাসার জোয়ারে ভরা এক পরিবেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD