প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
বরিশালে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:: বরিশাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে সন্ধ্যা পর্যন্ত। কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী ও নুরুল ইসলাম পনির।
সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আরিফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা সোহরাব হোসেন, মহসিন, কামাল হাং, ফারুক সিকদার, কৃষক দলের ২ নং ওয়ার্ড সভাপতি জলিল, সাধারণ সম্পাদক পারভেজ, যুবদলের সম্পাদক সোহাগ, ১ নং যুগ্ম আহবায়ক দোলন, সেচ্ছাসেবক দলের সম্পাদক ইয়ামান ইসলাম হৃদয়, ছাত্রদলের সভাপতি রেদোয়ান সিদ্দিকী আসিফ এবং শ্রমিক দলের নেতা ফরিদ ও নান্নু।
কর্মসূচিতে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি আন্দোলনরত। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD