প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
কাউনিয়ার ৩নং কূশা ইউনিয়নে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

সজীব উদ্দীন, কাউনিয়া (রংপুর) প্রতিনিদি:: রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন এবংসভাপতিত করেন ৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।কর্মসূচিতে বক্তারা অ্যানথ্রাক্স রোগের কারণ, প্রতিরোধ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
তাঁরা জানান, আক্রান্ত পশু বা তার মাংসের সংস্পর্শে আসা থেকে বিরত থাকা ও সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের মূল উপায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD