প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
কালীগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার লক্ষ্যে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) বাদ মাগরিব কালীগঞ্জ খাদ্য গুদাম জামে মসজিদে জামায়াতে ইসলামী কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা আমীর জনাব আব্দুল হক মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, থানা সেক্রেটারি লুৎফর রহমান, ছাত্রশিবির কালীগঞ্জ থানা সভাপতি ইশা খান, পৌর আমীর আব্দুল করিম, পৌর সেক্রেটারি হাসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD