প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
কালিগঞ্জে ধানের শীষের পক্ষে মুর্শিদা জামান বেল্টুর গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালন করেছে। শনিবার বিকেলে এ গণসংযোগে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী,চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান। এ সময় তিনি বলেন, “বিএনপি জনগণের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।”
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন—ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্র-যুব নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা রইস হোসেন, আলী আকবর, আব্দুল আজিজ, মমিনুর রহমান, কালিগঞ্জ পৌর বিএনপি নেতা সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আয়ুব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্তোজা জিকো, যুব নেতা মুক্তার হোসেন, মোজাম হোসেন, আলমগীর, হারুন, মুকুলসহ ত্রিলোচনপুর ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন মুর্শিদা জামান বেল্টু এবং তৃণমূলের নেতা-কর্মীদের আরও গতিশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD