প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
ঝিনাইদহে থামছেনা সহিংসতা, বাড়ছে দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্রীক সন্ত্রাসী হামলা

ঝিনাইদহ প্রতিনিধি:: ৫ আগষ্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ফল হিসেবে আওয়ামীলীগ সরকার পতনের পর ঝিনাইদহ জেলার সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের সদর উপজেলার ১৩ নং ফুরসন্দী ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে হামলা চালিয়ে তিনটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে ইউনিয়নে শেখ হাসিনার পতনের পর বিএনপির মধ্যে গ্রুপিং তৈরি হয়। এই গ্রুপিং এর জেরে ইউনিয়নে ২জন নিহত হয়েছে। তারা বলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহবুর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে লক্ষীপুর গ্রামে হামলা চালানোর চেষ্টা করে তখন গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে।
সন্ত্রাসী বাহিনী ফেরার পথে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কাজির তিনটি দোকানে হামলা চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট সহ ভাঙচুর করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা দশ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। দোকানের মালিক সাবেক যুবদলের নেতা বিপ্লব কাজি এই ঘটনার পর জেলা নেতৃবৃন্দের নিকট অভিযোগ করেন এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD