প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন গ্রেফতার

আরিফুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি ::
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন (৩৪) কে গ্রেফতার করেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আলাইপুর গ্রামের মৃতঃ মোবারক মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন রতন জিআর মামলাম দুই বছরের সাজা প্রাপ্ত আসামি সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।
তাকে ধরার জন্য সেনাবাহিনী অভিযান চালিয়েও ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে আলাইপুর নামক গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবর জানার পর কালীগঞ্জবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। সে একটি মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামি। তাকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD