প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
ঝালকাঠিতে আদালতের বারান্দায় আসামির ওপর চাকু দিয়ে হামলা

হাসিবুর রহমান,ঝালকাঠি জেলা প্রতিনিধি:: ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় প্রকাশ্যে এক আসামির ওপর চাকু দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আদালতের চতুর্থ তলায় রাজাপুর আমলি আদালতের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নলছিটি থানার জি.আর ১৯/২৫ (নল) মামলায় আসামি জসিম মাঝি তার আরও তিন ভাইকে নিয়ে হাজিরা দিতে আদালতে আসেন।
এসময় বাদী পক্ষের এমদাদুল, জহিরুল ও রফিকুল আদালতের বারান্দায় জসিম মাঝির ওপর হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে জসিমের নাকের ওপর কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে তাৎক্ষণিকভাবে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সঙ্গে জড়িত তিনজনকে ঘটনাস্থলেই আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD