প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
পাপড় কিনে ফেরার পথে শিশু ইমার করুণ মৃত্যু

ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমা (৪.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের পশুহাস্পাতাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা ওই গ্রামের ইমরান বিশ্বাসের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের দোকান থেকে পাপড় কিনে রাস্তা পার হচ্ছিল ইমা। এ সময় দ্রুতগামী একটি আলম সাধু গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD