প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
কালীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত স্টাফ রিপোর্টার্স ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর কৃষক দলের ৯টি ওয়ার্ডের সমন্বয়ে এ সভা বসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কৃষক সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান। এ সময় পৌর কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD